Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট দিল বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক: |  ২৪ অক্টোবর, ২০২১

সঠিক সময়ে যেন জ্বলে উঠলো অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট। আজ শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। এতে ৩২ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেছেন মুশফিক। অর্ধশতক করেছেন ওপেনার নাঈম শেখও। নাঈম ৬২ ও মুশফিক ৫৭ রানে অপরাজিত থাকেন।

এই দু'জনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রান সংগ্রহ করেছে টাইগাররা। 

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। তবে দলীয় ৪০ রানের মাথায় ব্যক্তিগত ১৬ রান করে ফিরে গেছেন লিটন দাস। আর পাওয়ার-প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান। এরপর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাকিব আল হাসান। করুণারত্নের দুর্দান্ত একটি ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। তার আগে দুই চারের সাহায্যে ৭ বলে ১০ রান করেন।

এর পরই নাঈম শেখকে নিয়ে জুটি গড়ে তোলেন মুশফিক। দু'জনে মিলে ৭৩ রানের জুটি গড়েন। দলীয় ১২৯ রানের মাথায় ব্যক্তিগত ৬১ রান করে ফিরে যান নাঈম। ৫২ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল ৬টি চারের মার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.