Sylhet Today 24 PRINT

রোনালদোর নৈপুণ্যে জয়ে ফিরেছে ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০২১

ক্রিশ্চিয়ানো রোনালদো, এদিনসন কাভানি ও মার্কাস র‍্যাসফোর্ডের গোলে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে প্রিমিয়ার লিগে ফের জয়ের ধারায় ফিরেছে ম্যান ইউ।

আগের ম্যাচে লিভারপুলের কাছে পাঁচ গোলে বিধ্বস্ত এবং এরও আগের ম্যাচে লেস্টার সিটির কাছে হেরেছিল ওলে গুনার সুলসারের দল।

শনিবার টটেনহ্যাম হটস্পারের মাঠে ৩-০ গোলে জেতে ইউনাইটেড।

১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে টটেনহ্যাম।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ২-২ ড্র করা লিভারপুল ১০ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে হারা ম্যানচেস্টার সিটি ২০ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারানো চেলসি ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.