Sylhet Today 24 PRINT

পাকিস্তানের পাঁচে পাঁচ

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচও জিতেছে পাকিস্তান।

রোববার স্কটল্যান্ডের মুখোমুখি হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৮৯ রান।

১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৩ রানে ওপেনার কাইল কোয়েটজারকে হারায় স্কটল্যান্ড। দলের ৩৬ রানে ম্যাথু ক্রস ব্যক্তিগত ৫ রানে ফিরে যান। দলের ৪১ রানে ওপেনার জর্জ মুনসে ১৭ রান করে ফেরেন। একই রানে ফিরে যান ডিলান বাজ (০)।

দলের ৮৭ রানে মাইকেল লিয়াস্ক ফিরে যান ১৪ রানে। দলের ১১৪ রানে ক্রিস গ্রেইভস আউট হন। রিচি বেরিংটন ৫৪* রানে ও মার্ক ওয়াট ২* রানে অপরাজিত থাকেন।

নির্ধারিত ২০ ওভারে স্কটল্যান্ডের ইনিংস থামে ১১৭ রানে। পাকিস্তান জেতে ৭২ রানে।

পাকিস্তানের বোলার শাদাব খান ও শাহিন খান আফ্রিদি দুইটি উইকেট নেন। হাসান আলী ও হারিস রউফ একটি করে উইকেট নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.