Sylhet Today 24 PRINT

রিয়ালের জয়রথ ছুটছেই

স্পোর্টস ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০২১

রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। ভিনিসিয়াস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লুকা ইয়োভিচ।

এই ম্যাচে ইয়োভিচ নিজে গোল করার পাশাপাশি ভিনিকে দিয়ে গোলও করিয়েছেন।

স্পেনের শীর্ষ লিগে এই নিয়ে টানা ৬ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি, অপরাজিত রইলো টানা ৮ ম্যাচ।

এই জয়ে ১৬ ম্যাচ শেষে ১২ জয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৩৯। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩১, খেলেছে তারা ১৫ ম্যাচ। বার্সেলোনা আছে পয়েন্ট তালিকার সাত নম্বর স্থানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.