Sylhet Today 24 PRINT

নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০২১

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার রাত ১টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে রওনা হয় মুমিনুল বাহিনী।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ভরাডুবির পর এবার নিউজিল্যান্ড মিশন বাংলাদেশের টেস্ট দলের সামনে। ১ জানুয়ারি তাউরাঙ্গার বে ওভালে প্রথম টেস্ট ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৪ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

আঙুলে ব্যথা পাওয়া তামিম ইকবাল যাবেন না নিউজিল্যান্ড। পারিবারিক কারণে এই সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও নেই। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মুশফিকুর রহিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.