Sylhet Today 24 PRINT

ব্যাটে ঝড় তুলতে ক্রিস গেইল ঢাকায়

স্পোর্টস ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর  তৃতীয় আসরে বরিশাল বুলসের হয়ে খেলতে শুক্রবার  বিকেল সাড়ে ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন ক্যারিবিয়ান ব্যাটিং তাণ্ডব ক্রিস গেইল। গেইলের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বুলসের মিডিয়া ম্যানেজার অনন্ত।

বরিশাল বুলসের হয়ে বাকি সব ম্যাচেই মাঠে থাকবেন এই তারকা। প্রথম আসরে বরিশালের অপর ফ্রেঞ্চাইজির হয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি রয়েছে তারই। বিপিএলে ছয় ম্যাচে ১০০.৫০ গড়ে ৪০২ রান করেছিলেন  গেইল। যেখানে আছে সর্বোচ্চ ৩৮টি ছক্কা। এবার আসার আগেই তাঁর নামের পাশে আরেকটি সেঞ্চুরি লিখে রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

 
এবারের আসরে মাহমুদুল্লাহর নেতৃত্বে দারুণ খেলতে থাকা বরিশাল বুলস গেইলকে পেয়ে আরও শক্তিশালী হল এ কথা নির্ধিদ্বায় বলাই যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.