Sylhet Today 24 PRINT

গোলডটকমের বিচারে মেসিই সর্বকালের সেরা

স্পোর্টস ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৫

ফুটবল বিষয়ক জনপ্রিয় অনলাইন গোলডটকম-এর বিচারে সর্বকালের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। এ অর্জনের জন্যে তিনি দুই কিংবদন্তী ফুটবলার পেলে ও ম্যারাদোনাকে পেছনে ফেললেন।

এর বাইরে ক্যারিয়ারের চতুর্থবারের মতো গোল ডটকমের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন বার্সেলোনার এ প্লেমেকার।

অন্য সব প্রতিদ্বন্দ্বিকে বিশাল ব্যবধানে পেছনে ফেলে মেসি গোল ডটকমের সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। মোট ১ লাখ ৩ হাজার ৬১১ ভোটারের মধ্যে প্রায় ৫২ শতাংশ মেসিকে সর্বকালের সেরা হিসেবে ভোট দেন। মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ ১১ শতাংশ ভোট পান।

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে একক নৈপূণ্যে বিশ্বকাপ জেতানো দিয়েগো ম্যারাডোনা তৃতীয় সর্বোচ্চ ভোট পান। ফুটবল-ঈশ্বর পান ৮ শতাংশ ভোট।

ফুটবল কিংবদন্তী, ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী সদস্য কালো মানিক পেলে ৭ শতাংশ ভোট পেয়ে চতুর্থ এবং ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী নায়ক জিনেদিন জিদান ৬ শতাংশ ভোট পেয়ে পঞ্চম নির্বাচিত হন।

এছাড়া ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী নায়ক ৪ শতাংশ, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তী তারকা জর্জ বেস্ট ২ শতাংশ, ইতালির সাবেক কিংবদন্তী তারকা রবার্তো ব্যাগিও ২ শতাংশ, রিয়াল মাদ্রিদের সাবেক গোলমেশিন ডি স্টেফানো ১ শতাংশ এবং জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফ্রেঞ্চ বেকেনবাওয়ার ১ শতাং ভোট পেয়ে শীর্ষ দশে জায়গা করে নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.