Sylhet Today 24 PRINT

সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটসে হাফিজ

স্পোর্টস ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৫

বিপিএলের চলতি আসরের প্লেয়ার বাই চয়েসে কোন দল আগ্রহ না দেখালেও টুর্নামেন্টের মাঝপথে এসে ঢাকা ডায়নামাইটস দলে ডাক পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। দলটির হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে ববার রাতেই তিনি বাংলাদেশে এসে পৌঁছান।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে কুমার সাঙ্গাকারার দলের দরকার জয়। তাই টপ অর্ডারে শক্তি বাড়াতে হাফিজকে দলে ভেড়ানো। যদিও সম্প্রতি তিনি ফর্মহীনতায় ভোগছেন। সর্বশেষ আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি  সিরিজে মাত্র ৩৩ রান করেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.