Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০২২

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দেবাশীষ দে (৫৫) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ড্রিমল্যান্ড পার্কের রাস্তার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দেবাশীষ দে হেলালপুর (মাইজভাগ) গ্রামের মৃত সনৎ কুমার দের ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য অরুণ দের বড় ভাই।

জানা যায়, দেবাশীষ দে মঙ্গলবার সন্ধ্যায় মটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়িতে আসার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হেলালপুরের ড্রিমল্যান্ড পার্কের রাস্তার সামনে আসামাত্র অপর দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মটরসাইকেল থেকে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার চিকিৎসা জন্য সিলেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য অরুন দে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.