Sylhet Today 24 PRINT

টস হেরে ফিল্ডিংয়ে ঢাকা, একাদশে নেই মাশরাফি-নাঈম

স্পোর্টস ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২২

বিপিএলের সিলেট পর্বের শেষ দিনে প্লে অফ নিশ্চিত করতে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মিনিস্টার গ্রুপ ঢাকা ও খুলনা টাইগার্স। বুধবার (৯ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। পয়েন্ট তালিকায় খুলনা তিন নম্বরে অবস্থান করছে। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের ঢাকা আছে পাঁচ নম্বরে। আজকের ম্যাচ দুই দলের জন্যই অতি গুরুত্বপূর্ণ। জিতলেই প্লে অফ নিশ্চিত হবে জয়ী দলের।

এদিকে দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে টস হেরে ফিল্ডিং কর‍তে নামা মিনিস্টার গ্রুপ ঢাকার একাদশে এসেছে বড় পরিবর্তন। ঢাকার একাদশ থেকে বাদ পড়েছেন মাশরাফি বিন মুর্ত্তজা, মোহাম্মদ শাহজাদ এবং নাঈম শেখ। এছাড়াও একাদশে জায়গা হারিয়েছেন এবাদত হোসেনও। তাদের জায়গায় দলে জায়গা পেয়েছেন জহুরুল ইসলাম, রুবেল হোসেন, শামসুর রহমান শুভ এবং আজমাতুল্লাহ ওমারজাই।

মিনিস্টার গ্রুপ ঢাকার একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, জহুরুল ইসলাম, শুভাগত হোম, আরাফাত সানি, রুবেল হোসেন, ইমরানুজ্জামান, শামসুর রহমান শুভ, আজমাতুল্লাহ ওমারজাই, ফজল হক ফারুকি এবং কায়েস আহমেদ।

খুলনা টাইগার্সের একাদশ:
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, রণি তালুকদার, ইয়াসির আলী রাব্বি, থিসারা পেরেরা,  সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা এনবং রুয়েল মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.