Sylhet Today 24 PRINT

মাশরাফির দলে খেলতে ঢাকায় আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৫

মাশরাফির অধিনায়কত্বে বিপিএলে দারুণ খেলতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

বিপিএলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে শেষ চারে যাওয়া নিশ্চিত করেছে কুমিল্লা। রাসেলের অন্তর্ভুক্তিতে নিশ্চিতভাবেই আরও শক্তিশালী হল মাশরাফির দল।

কুমিল্লার পরবর্তী ম্যাচেই একাদশে দেখা যেতে পারে বিধ্বংসী ব্যাটসম্যান ও কার্যকরী পেসার রাসেলকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.