Sylhet Today 24 PRINT

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২২

আগে নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ফাইনাল। তবে বিপিএলের ফাইনালের সময় এক ঘণ্টা এগিয়ে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে।

পূর্ব নির্ধারিত সূচিতে ফাইনাল শুরুর সময় ছিল ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। বুধবার দুপুরর এক বিবৃতিতে এই ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি।

প্রথম কোয়ালিফায়ার জিতে এরই মধ্যে সবার আগে ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল। বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এই ম্যাচের জয়ী দল ফাইনালে লড়বে বরিশালের বিপক্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.