Sylhet Today 24 PRINT

পঞ্চাশের পরই লিটনের বিদায়

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০২২

তামিম ইকবালের উইকেট পতনের পর শঙ্কা জেগেছে টাইগার শিবিরে ব্যাটিং বিপর্যয়ের। তামিমের বিদায়ের পর স্কোরবোর্ডে ৯ রান যোগ করে সাজঘরে ফিরেছেন লিটন দাস। মাঠ ছাড়ার আগে তিনি তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক।

টস হেরে ব্যাট করতে নেমে সেঞ্চুরিয়নের সিমিং কন্ডিশনে প্রোটিয়া পেইসারদের সামলে খেলা শুরু করেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

দুই সাউথ আফ্রিকান পেইসার কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডি শুরু থেকে শর্ট লেংথে বল করেন। দুই পেইসারের গতির সামনে হাত খুলে রান করতে পারেননি তামিম ও লিটন।

বাজে বল পেলে বাউন্ডারি বের করার চেষ্টা করেছেন। তবে সেটার সংখ্যাও ছিল কম। ব্যাটিং পাওয়ার-প্লের ১০ ওভারে তারা ডট বল দিয়েছেন ৪৫টি। অর্থাৎ মাত্র ১৫টি বলে রান এসেছে।

১৫ ওভারের পর মারমুখী খেলেন দুই ওপেনার। রানের গতি বাড়ানোর পাশাপাশি চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন।

দেখেশুনে খেলার এক পর্যায়ে খেই হারিয়ে ফেলেন তামিম ইকবাল। আন্দিলে ফেলুকোয়েওর গুড লেন্থের বল ব্যাকফুটে গিয়ে খেলতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ৪১ করে মাঠ ছাড়তে হয় তাকে।

আর তাতেই ভাঙ্গে লিটনকে সঙ্গে নিয়ে করা ৯৫ রানের উদ্বোধনী জুটি।সঙ্গীর বিদায়ে বিচলিত না হয়ে উইকেট ধরে রেখে সাকিবকে নিয়ে যাত্রা শুরু করেন লিটন। পথিমধ্যে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক।

৬৬ বলে তুলে নেয়া লিটনের অর্ধশতকে ছিল ৫টি চার ও ১টি ছক্কার মার।

হাফ সেঞ্চুরি তুলেই কেশভ মহারাজের শিকার হয়ে মাঠ ছাড়েন ডানহাতি এই ওপেনার। যার ফলে স্কোরবোর্ডে ৯ রান যোগ করতে ফিরতে হল দুই ওপেনারকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.