Sylhet Today 24 PRINT

সিলেটের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২২

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন সিলেটের দর্শকরা। আগামী ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে ফিফার এই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ।

করোনাভাইরাস পরবর্তী সিলেট ভেন্যুতে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিয়ে বাফুফে। রোববার (২৭ মার্চ) দুপুরে সিলেট পৌঁছেছে মঙ্গোলিয়ার ফুটবল দল। আজ সন্ধ্যায় অনুশীলনে নামবে তারা। এর আগে শুক্রবার সিলেট পৌছে অনুশীলন করছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল।

জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে ম্যাচ ও প্রস্তুতি বিষয়ে তুলে ধরে বাফুফের নির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম। তিনি বলেন, দীর্ঘদিন পর সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। আশা করি সিলেটের ফুটবল প্রেমি মানুষ ম্যাচটি দেখবে। মাঠটি আন্তর্জাতিক মানের করে প্রস্তুত করা হয়েছে। ম্যাচ সফল করতে প্রচারণাও করা হবে।'

সিলেট জেলা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ২০ হাজার। ১৭ হাজার টিকিট করা হয়েছে। প্রয়োজনে বাড়ানো হবে। একশ’ টাকা দিকে দর্শকরা খেলা উপভোগ করতে পারবে। দর্শকদের জন্য টিকেটের উপর মোটরসাইকেলসহ পুরস্কারও থাকবে। ম্যাচটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিত চৌধুরী, গোলাম জাবির চৌধুরী জাবু, শহিদ আহমদ চৌধুরী জুয়েল, মাসুক মিয়া, সিরাজ উদ্দিন ও মাহিয়ান চৌধুরী মাম্মী। এদিকে বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ দল ও সন্ধ্যা ৬ টায় মঙ্গোলিয়া ফুটবল দল জেলা স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.