Sylhet Today 24 PRINT

মঙ্গলবার সিলেটে বাংলাদেশ ও মঙ্গোলিয়ার ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০২২

আগামী মঙ্গলবার সিলেটের মাঠে নামছে বাংলাদেশ ও মঙ্গোলিয়ার জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ওই ফুটবল ম্যাচটি বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

রোববার বিকেলে দুই দলই সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করে। এসময় জয়ের আশাবাদ ব্যক্ত করেছে দুই দলই।

এরআগে রোববার দুপুরে সিলেট পৌঁছে মঙ্গোলিয়ার ফুটবল দল। এর আগে সিলেট পৌছে শুক্রবার অনুশীলন করছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল।
 
রোববার (২৭ মার্চ) দুপুরে নগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে এক সংবাদ সম্মেলনে ম্যাচ ও প্রস্তুতি বিষয়ে তুলে ধরেন বাফুফের নির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।

তিনি জানিয়েছেন, করোনাভাইরাস পরবর্তী সিলেট ভেন্যুতে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় সিলেটের ফুটবল প্রেমি মানুষ ম্যাচটি দেখবে। মাঠটি আন্তর্জাতিক মানের করে প্রস্তুত করা হয়েছে উল্লেখ করে সেলিম জানান, ম্যাচ সফল করতে প্রচারণাও করা হচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ২০ হাজার। ১৭ হাজার টিকিট করা হয়েছে। প্রয়োজনে বাড়ানো হবে। একশ’ টাকা দিকে দর্শকরা খেলা উপভোগ করতে পারবে। দর্শকদের জন্য টিকেটের উপর মোটরসাইকেলসহ পুরস্কারও থাকবে। তিনি ম্যাচটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিত চৌধুরী, গোলাম জাবির চৌধুরী জাবু, শহিদ আহমদ চৌধুরী জুয়েল, মাসুক মিয়া, সিরাজ উদ্দিন ও মাহিয়ান চৌধুরী মাম্মী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.