Sylhet Today 24 PRINT

আজ আশরাফুলের বিয়ে

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৫

আজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। কনের নাম তাসলিমা আনিসা। ঢাকায় পড়াশুনা করলেও তার গ্রামের বাড়ি ভৈরবে।

বিয়ের আগে আয়োজন করা হয়েছে আশরাফুলের গায়ে হলুদের অনুষ্ঠানের। আর আশরাফুলের গায়ে হলুদ মাখাতে তার গায়ে হলুদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন একঝাঁক সঙ্গীত তারকা। সেখানে গিয়ে তারা সেলফি উৎসবেও মেতে ওঠেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, ক্লোজআপ তারকা মুহিন, পুলক, নিশিতা, গীতিকার রবিউল ইসলাম জীবন সহ আরও অনেকে। সবাই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আশরাফুলের নতুন জীবন সুখের হোক এই শুভকামনা জানান।

উল্লেখ্য, নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে আছেন আশরাফুল। আগামী বছর সকল নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফেরার কথা আছে এই তারকা ক্রিকেটারের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.