Sylhet Today 24 PRINT

পাকিস্তান ক্রিকেট লীগে ১০ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৫

পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সে দেশে প্রথম বারের মত আয়োজিত হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট লীগ (পিএসএল)। সেখানে নিলামের জন্যে ১০ বাংলাদেশি ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়েছে।

৫ ফ্রাঞ্চাইজির অংশগ্রহণে এই টুর্নামেন্টের প্রথম আসর ৪-২৩ ফেব্রুয়ারি আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানি ও বিদেশী মিলিয়ে ৩০৮ জন্যে নাম যেখানে বিদেশী ক্রিকেটার আছেন ১৭১ জন ।

বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে আছেন সাকিব, তামিম, মুশফিক, সৌম্য, মুস্তাফিজ, রিয়াদ, মোমিনুল, শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়।

তবে তালিকায় নেই বাংলাদেশের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাশরাফির নাম।

সর্বোচ্চ স্তর প্লাটিনাম ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশী হিসাবে আছেন সাকিব আল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.