Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, বাদ সাদমান

স্পোর্টস ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। যেখানে দলে ফিরেছেন সাকিব আল হাসান ও বাদ পড়েছেন সাদমান।

আগামী মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে থেকে, ঢাকায়। প্রাথমিক স্কোয়াড থেকে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।

এখন পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ২২টি টেস্ট খেলেছে। জয় মাত্র ১টিতে আর ড্র চারটিতে। দেশের মাটিতে ৮টি টেস্ট খেলে ৬টিতে হার আর ২টিতে ড্র।

বাংলাদেশ স্কোয়াড:

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.