Sylhet Today 24 PRINT

বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক |  ২৮ জুন, ২০২২

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের আয়োজক নিউ জিল্যান্ড । বাংলাদেশের সাথে এই সিরিজে পাকিস্তানও থাকবে। বাংলাদেশের খেলার বিষয়টি আগে থেকেই নিশ্চত থাকলেও নতুন করে পাকিস্তান খেলবে জানাল পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (পিসিবি) রমিজ রাজা জানিয়েছেন, তিনি চান তার দল অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে বিশ্বকাপের আগে মিল আছে এমন কোথাও প্রস্তুতি নিক। আমি চাই, দল অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানানসই কোথাও আন্তর্জাতিক ম্যাচ খেলুক। ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ড সিরিজ শুরু হলেই আমরা ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত করতে পারবো।

১৫ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে পাকিস্তানের। ওই সিরিজ সূচি অনুযায়ী মাঠে গড়ালেই ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাবর আযমের নেতৃত্বধীন পাকিস্তান। ঘরের মাঠে সিরিজ শেষ করে ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিমান ধরতে পারেন শাহিন-বাবররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.