Sylhet Today 24 PRINT

হঠাৎ করেই টেস্ট থেকে অবসরে ধোনি !

বুধবার মেলবোর্নে অস্ট্রেলিয়‍ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ড্র করার পরেই অবসরের ঘোষণা দেন তিনি

নিউজ ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৪

মহেন্দ্র সিং ধোনি

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বুধবার মেলবোর্নে অস্ট্রেলিয়‍ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ড্র করার পরেই অবসরের ঘোষণা দেন তিনি।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটের অন্যসব ফরমেটেই তিনি খেলা চালিয়ে যাবেন বলেও জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা যায়, টেস্ট ক্রিকেটের সেরা অধিনায়কদের একজন ধোনি। তার অধীনে ভরতীয় ক্রিকেট দল টেস্ট র‌্যাংকিংয়ে ১ নম্বর হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.