Sylhet Today 24 PRINT

নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কিশোরীরা

ক্রীড়া প্রতিবেদক |  ২০ ডিসেম্বর, ২০১৫

নেপাল  অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল।

নেপালের কাঠমুন্ডুতে রোববার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া ফাইনালে ১৬ মিনিটের সময় ফ্রি কিক থেকে  মারিয়া গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। শেষ পর্যন্ত এই গোল ধরে রেখেই জয় পায় বাংলাদেশের কিশোরীরা।

গত এপ্রিল মাসে এই ফাইনালটি হবার কথা থাকলেও নেপালে প্রলয়ঙ্করী ভূমিকম্পের কারণে ফাইনাল না খেলেই দেশে ফিরে আসতে হয়েছিল বাংলার মেয়েদের। ভূমিকম্পের ধকল কাটিয়ে উঠায় সেই কাঠমুন্ডুতেই শুক্রবার ফাইনাল খেলতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। অবশেষে শিরোপা নিয়েই ঘরে ফেরা নিশ্চিত হল বাংলার মেয়েদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.