Sylhet Today 24 PRINT

এশিয়া কাপে সাকিবের ডেপুটি আফিফ হোসেন

স্পোর্টস ডেস্ক |  ২৮ আগস্ট, ২০২২

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ১৫তম আসর শুরু হয়েছে।

এশিয়া কাপে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। দুবাইয়ে অবস্থান করা বাংলাদেশ দল এবার জানল সাকিবের ডেপুটির নাম।

এশিয়া কাপ শুরুর দিনে শনিবার সহ-অধিনায়ক হিসাবে আফিফ হোসেন ধ্রুবর নাম প্রকাশ করেছে বিসিবি। সাকিবের ডেপুটি হিসেবে ২২ বছর বয়সী এই অলরাউন্ডার দায়িত্ব পালন করবেন।

২০১৮ সালে অভিষেকের পর থেকেই এই ফরম্যাটে দলের হয়ে নিয়মিতই খেলে যাচ্ছেন আফিফ।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.