Sylhet Today 24 PRINT

বাভুমাকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০২২

টেম্বা বাভুমাকে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক করে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

কনুইয়ের চোটের কারণে জুন মাসের ভারত সফরের পর থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলেননি বাভুমা। দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির সমন্বয়ক ভিক্টর এমপিটস্যাং বলেছেন, ‘টেম্বা ভালোভাবে সেরে উঠেছে। সে নামিবিয়াতে লায়ন্সের হয়ে খেলছে। রেসি—আমরা সবাই জানি, এক সপ্তাহ আগে তার আঙুল ভেঙেছে। অস্ত্রোপচার করিয়েছে সে। দুর্ভাগ্যবশত চোটটা ভালো সময়ে আসেনি।’

ফন ডার ডুসেনের চোট সুযোগ করে দিয়েছে রুশোকে। কলপাক চুক্তিতে খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি ব্লাস্টে দারুণ সময় কাটানোর পর সম্প্রতি ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি।

রুশোর সঙ্গে ১৪ সদস্যের দলে আছেন রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম।

দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরা দলে রেখেছেন দুজন ফাস্ট বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস ও ওয়েইন পারনেলকে। তিনজনের রিজার্ভ তালিকায় জায়গা পেয়েছেন আন্দিলে ফিকোয়াও, বিওর্ন ফোরটুইন ও মার্কো ইয়ানসেন।

টি–টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস। রিজার্ভ: বিওর্ন ফোরটুইন, মার্কো ইয়ানসেন, আন্দিলে ফিকোয়াও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.