Sylhet Today 24 PRINT

মাহমুদউল্লাহকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২২

সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু বুধবার দুপুরে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের এই দল ঘোষণা করেন।

এই দল নিয়ে তেমন জল্পনা কল্পনা ছিল না। মিনহাজুল আবেদীনের নির্বাচক কমিটি অনেকটা অনুমিত দলই ঘোষণা করেছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের জন‌্য।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বী, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.