Sylhet Today 24 PRINT

নাফীস ইকবাল বাদ, বিশ্বকাপে নতুন ম্যানেজার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার পরিবর্তন করা হয়েছে। নাফীস ইকবালের জায়গায় নিউজিল্যান্ড সফর থেকে টি২০ বিশ্বকাপ পর্যন্ত ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

সদ্য শেষ হওয়া আরব আমিরাত সিরিজে ম্যানেজার হিসেবে শেষ দায়িত্ব পালন করেন নাফীস। মূলত ক্রিকেটারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানেজার পরিবর্তন করা হয়েছে বলে জানান বিসিবির একজন পরিচালক।

বিসিবিতে নাফীসের নিয়োগ বাংলাদেশ টাইগারের ম্যানেজার হিসেবে। গত টি২০ বিশ্বকাপের পর ক্রিকেট পরিচালনা বিভাগের সাবেক ম্যানেজার সাব্বির খান চাকরি ছেড়ে দেওয়ায় ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজার হিসেবে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দায়িত্ব দেওয়া হয় নাফীসকে। সেই থেকে টানা দায়িত্ব পালন করে গেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.