Sylhet Today 24 PRINT

থাইল্যান্ড ৮২, সিলেটে নারী ক্রিকেট দলের দারুণ শুরু

স্পোর্টস ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২২

নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করেছে বাংলাদেশ দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২-এ টস জিতে ব্যাট করতে নামা থাইল্যান্ড এ রান সংগ্রহ করে।

বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন থেকেই শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার নিজেদের হোম গ্রাউন্ড সিলেটে এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণী লড়াইয়ে নেমেছেন নিগার সুলতানা, জ্যোতিরা।

থাইল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেননি টাইগ্রেসরা। এমনকি সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বেও সালমা-জ্যোতিরা জয় পেয়েছিলেন ১১ রানে। এখন পর্যন্ত দুই দলের মোট ৫ দেখায় কোনোবারই জয় পাননি থাই নারীরা।

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামিমা সুলতানা, রিতু মণি, সালমা খাতুন, নাহিদ আক্তার, সোহেলি আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও জাহানারা আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.