Sylhet Today 24 PRINT

সিলেটের আরও একটি আন্তর্জাতিক মাঠের যাত্রা শুরু

স্পোর্টস ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২২

বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে দেশের আরও একটি আন্তর্জাতিক মাঠের যাত্রা শুরু হলো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ পেল আন্তর্জাতিক স্বীকৃতি।

শনিবার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেলুন উড়িয়ে এশিয়া কাপ ও নতুন গ্রাউন্ডের উদ্বোধন করেন।

এটি বাংলাদেশের নবম আন্তর্জাতিক গ্রাউন্ড, সিলেটের দ্বিতীয়। সিলেটের প্রথম আন্তর্জাতিক ভেন্যু এই আঙিনাতেই। মূলত ওই ভেন্যুরই আউটার গ্রাউন্ড হিসেবে পরিচিত ছিল অভিষিক্ত গ্রাউন্ডটি।

এবারের এশিয়া কাপে প্রথম পাঁচদিনে শুরুর নয়টি ম্যাচই হবে দুই নম্বর গ্রাউন্ডে, যেটি এখানে একাডেমি মাঠে হিসেবেও পরিচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.