Sylhet Today 24 PRINT

জানুয়ারিতে জিম্বাবুয়েকে ১ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবির

স্পোর্টস ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৫

জানুয়ারিতে দেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে ৩টি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে এশিয়া ও বিশ্বকাপ টি-টুয়েন্টি মাথায় নিয়ে একই সময়ে জিম্বাবুয়েকে ১ টেস্টের সাথে ৩টি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিসিবির প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন। জিম্বাবুয়ে রাজি হলে সফরসূচি চূড়ান্ত করা হবে বলে তিনি জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.