Sylhet Today 24 PRINT

টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২২

বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ (৮ অক্টোবর) মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া একাদশ অপরিবর্তিত রেখেছে পাকিস্তান। এদিকে অভিজ্ঞ মার্টিন গাপটিলকে ছাড়াই মাঠে নেমেছে স্বাগতিক কিউইরা।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, শাহনেওয়াজ দাহানি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.