ক্রীড়া প্রতিবেদক | ০৮ অক্টোবর, ২০২২
নারী এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শনিবার (৮ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে দুই দেশের লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত। অন্যদিকে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে ২ জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে।