Sylhet Today 24 PRINT

প্রস্তুতি ম্যাচ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০২২

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

আফগানিস্তানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দল নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে এই দুটি ম্যাচে সেই ভাবনা থেকে বেরিয়ে আসার কথা দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের একাদশ ভাবনায় থাকবে টিম ম্যানেজমেন্টের।

বেশ কিছু পরীক্ষার পর শেষ মুহূর্তে বিশ্বকাপ দলেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্ট্যান্ডবাই থেকে মূল দলে ঢুকেছেন ওপেনার সৌম্য সরকার ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সৌম্য যে বিশ্বকাপের একাদশ ভাবনায় ভালোভাবেই আছেন সেটা দলের অনুশীলনে বোঝা গেছে। তাঁকে নিয়ে গতকাল ঐচ্ছিক অনুশীলনে সময় কাটিয়েছেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.