Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, খেলা কখন?

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০২২

শুক্রবার জিম্বাবুয়ে-স্কটল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের খেলা। এবারে পালা সুপার টুয়েলভের। শনিবার স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে শর্টার ফরম্যাটের বিশ্বকাপের মূল পর্ব।

বাছাইপর্বে দুই গ্রুপের আট দলের ভেতর সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে চার দলের। এ-গ্রুপে টেবিলের শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আর রানার আপ হয়ে সুপার টুয়েলভে উঠেছে নেদারল্যান্ডস।

আর গ্রুপ-বি থেকে সেরা হয়ে সুপার টুয়েলভে নাম লিখিয়েছে জিম্বাবুয়ে। এই গ্রুপের রানার আপ আয়ারল্যান্ড।

দ্বিতীয় পর্বে এ-গ্রুপের রানার আপ নেদারল্যান্ডস আর বি-গ্রুপের চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে খেলবে বাংলাদেশের গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান ও সাউথ আফ্রিকা।

আর এ-গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আর বি-গ্রুপের রানার্স আপ আয়ারল্যান্ড সুপার টুয়েলভে খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে গ্রুপ-ওয়ান এ।

সুপার টুয়েলভে বাংলাদেশের সূচি:

২৪ অক্টোবর- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, সকাল ১০টা

২৭ অক্টোবর- বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা, সকাল ৯টা

৩০ অক্টোবর- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, সকাল ৯টা

০২ নভেম্বর- বাংলাদেশ বনাম ভারত, বেলা ২টা

০৬ নভেম্বর- বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ১০টা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.