Sylhet Today 24 PRINT

শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব

স্পোর্টস ডেস্ক |  ২২ অক্টোবর, ২০২২

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের ‘সুপার টুয়েলভ’-এর মূল পর্ব। এই পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। প্রথম দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-ইংল্যান্ড।

এবারের আসরে সুপার টুয়েলভের মোট পর্ব থেকে ফাইনাল পর্যন্ত মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে ১২টি দল। সুপার-১২-এ সরাসরি জায়গা পেয়েছে আটটি দল। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড এই চার দল সুপার-১২ তে সুযোগ পেয়েছে প্রথম রাউন্ড পার করে।

এবারের বিশ্বকাপে একদিনে সর্বোচ্চ তিনটি করে ম্যাচ দেখার সুযোগ থাকবে দর্শকদের সামনে। যদিও সেই সংখ্যা খুব বেশি নয়। বেশির ভাগ দিনে দুটি করে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

এবারের আসরে অস্ট্রেলিয়ার মোট সাতটি ভেন্যুতে ম্যাচগুলো মাঠে গড়াবে। এর মধ্যে সেমিফাইনালের ম্যাচগুলো হবে যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং অ্যাডিলেইড ওভালে। ১৩ নভেম্বরের ফাইনাল হবে এক লাখ দর্শক ধারণক্ষমতার মেলবোর্নে।

সিলেটটুডে টোয়েন্টিফোরের পাঠকদের জন্য নিচে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি দেওয়া হলো:

সুপার-১২

গ্রুপ-১: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড।

গ্রুপ-২: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ে।

তারিখ

প্রতিপক্ষ

সময়

২২ অক্টোবর

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

দুপুর ১টা

২২ অক্টোবর

ইংল্যান্ড-আফগানিস্তান

বিকাল ৫টা

২৩ অক্টোবর

শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড

সকাল ১০ টা

২৩ অক্টোবর

ভারত-পাকিস্তান

দুপুর ২টা

২৪ অক্টোবর

বাংলাদেশ-নেদারল্যান্ডস

সকাল ১০ টা

২৪ অক্টোবর

দক্ষিন আফ্রিকা-জিম্বাবুয়ে

দুপুর ২টা

২৫ অক্টোবর

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা

বিকাল ৫টা

২৬ অক্টোবর

ইংল্যান্ড-আয়ারল্যান্ড

সকাল ১০টা

২৬ অক্টোবর

নিউজিল্যান্ড-আফগানিস্তান

দুপুর ২টা

২৭ অক্টোবর

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ

সকাল ৯টা

২৭ অক্টোবর

ভারত-নেদারল্যান্ডস

দুপুর ১ টা

২৭ অক্টোবর

পাকিস্তান-জিম্বাবুয়ে

বিকাল ৫টা

২৮ অক্টোবর

আফগানিস্তান-আয়ারল্যান্ড

সকাল ১০টা

২৮ অক্টোবর

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

দুপুর ২টা

২৯ অক্টোবর

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

দুপুর ২টা

৩০ অক্টোবর

বাংলাদেশ-জিম্বাবুয়ে

সকাল ৯টা

৩০ অক্টোবর

পাকিস্তান-নেদারল্যান্ডস

দুপুর ১টা

৩০ অক্টোবর

ভারত-দক্ষিণ আফ্রিকা

বিকাল ৫টা

৩১ অক্টোবর

অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড

দুপুর ২টা

০১ নভেম্বর

আফগানিস্তান-শ্রীলঙ্কা

সকাল ১০টা

০১ নভেম্বর

ইংল্যান্ড-নিউজিল্যান্ড

দুপুর ২টা

০২ নভেম্বর

নেদারল্যান্ডস-জিম্বাবুয়ে

সকাল ১০টা

০২ নভেম্বর

ভারত-বাংলাদেশ

দুপুর ২টা

০৩ নভেম্বর

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

দুপুর ২টা

০৪ নভেম্বর

নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড

সকাল ১০টা

০৪ নভেম্বর

অস্ট্রেলিয়া-আফগানিস্তান

দুপুর ২টা

০৫ নভেম্বর

ইংল্যান্ড-শ্রীলঙ্কা

দুপুর ২টা

০৬ নভেম্বর

দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস

সকাল ৬টা

০৬ নভেম্বর

পাকিস্তান-বাংলাদেশ

সকাল ১০টা

০৬ নভেম্বর

ভারত-জিম্বাবুয়ে

দুপুর ২টা

 সেমিফাইনাল

০৯ নভেম্বর

সেমিফাইনাল ১

দুপুর ২টা

১০ নভেম্বর

সেমিফাইনাল ২

দুপুর ২টা

ফাইনাল হবে ১৩ নভেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ সময় দুপুর ২টায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.