Sylhet Today 24 PRINT

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক |  ২২ অক্টোবর, ২০২২

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের উদ্বোধনীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। মূলপর্বের হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিউইদের আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিংয়ের।

বিশ্বকাপের সপ্তাম আসরের পর্দা যেখানে নেমেছিল ঠিক যেন সেখানেই পর্দা উঠে অষ্টম আসরের। ২০২১ সংযুক্ত আরব আমিরাতে ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সিডনিতে সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে আবারও মুখোমুখি এই দুই প্রতিবেশী।

শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে ম্যাচটি। প্রায় ১১ মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে ফের মুখোমুখি হয়েছে দুই দল।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচের উত্তেজনা থামিয়ে দিতে পারে সিডনির বৈরি আবহওয়া। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচটিতে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে বৃষ্টির কারণে ব্রিসবেনে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচ ভেসে গিয়েছিল।

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে (উইকেটকিপার), ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্য়ান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.