Sylhet Today 24 PRINT

বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারাল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০২২

ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ দুটি জয় আছে আইরিশদের। টি-টোয়েন্টিতে একবারের মুখোমুখিতে ইংলিশরা জিতেছে যদিও। তাই সুপার টুয়েলভে আজ ইংল্যান্ডের জয়ের পাল্লাই ছিল ভারি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অপ্রত্যাশিত হার দেখতে হয়েছে বৃষ্টির কারণে।

টস হেরে প্রথমে ব্যাট করে ১৫৭ রানে অলআউট হয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ইংল্যান্ডও খুব ভালো অবস্থানে ছিল না। ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান ছিল তাদের। এরপরই নামে বৃষ্টি। ম্যাচটি পুনরায় শুরু করা সম্ভব হয়নি, তাই বৃষ্টি আইন ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে জয় পায় আইরিশরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.