Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠল যারা

স্পোর্টস ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২২

শেষ হলো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে শেষ ১৬ নিশ্চিত করেছে দলগুলো। আর শেষ দিনেও ছিল বেশকিছু নাটকীয়তা। তবে অবশেষে নিশ্চিত হয়েছে কোন ১৬ দল শেষ ষোলোতে খেলতে চলেছে।

এবারের চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে এ টুর্নামেন্টে রাজত্ব করা স্পেনের তিনটি দল। এগুলো হচ্ছে: বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সেভিয়া। এদিকে ইতালি থেকে শেষ ১৬ নিশ্চিত করেছে তিন দল।

এদিকে বরাবরের মতো ইংল্যান্ডের চারটি ক্লাবই শেষ ষোলো নিশ্চিত করেছে। জার্মানি থেকে তিন দল শেষ ১৬-এর টিকিট কেটেছে। আর পর্তুগাল থেকে রয়েছে দুটি ক্লাব।

শেষ ১৬ নিশ্চিত করা ষোলো দল: (প্রথম দল গ্রুপ চ্যাম্পিয়ন, দ্বিতীয় দল রানার্সআপ)

গ্রুপ এ: নাপোলি, লিভারপুল
গ্রুপ বি: পোর্তো, ক্লাব ব্রুজ
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান
গ্রুপ ডি:  টটেনহ্যাম হটস্পার, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
গ্রুপ ই: চেলসি, এসি মিলান
গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, লাইপজিগ
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, বরুশিয়া ডর্টমুন্ড
গ্রুপ এইচ: বেনফিকা, পিএসজি 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.