Sylhet Today 24 PRINT

টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০২২

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা একেবারের কম পাকিস্তানের। তবু জিতলে বেঁচে থাকবে আশা। ওই আশায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান।

ইনজুরিতে ফখর জামান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। রিজার্ভ বেঞ্চ থেকে দলে ঢুকেই ব্যাটার মোহাম্মদ হারিস একাদশে ঢুকেছেন। দক্ষিণ আফ্রিকার একাদশেও এসেছে এক পরিবর্তন। স্পিনার কেশব মহারাজের জায়গায় ব্যাটার হেনরিক ক্লাসেনকে নিয়েছে তারা।

সিডনিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দুই দলই পেস সমৃদ্ধ দল গড়েছে। হারিস রউফ-নরকিয়া, রাবাদা-শাহিন আফ্রিদির গতির ঝড় দেখা যেতে পারে। সিডনিতে ব্যাট হাতে ভালো শুরু পেলে রানও বড় হয়। আসরে দুইশ’ রান ছাড়ানো একমাত্র মাঠ এটিই।  

পাকিস্তানের একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন, ত্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, এনরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি, কাগিসু রাবাদা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.