Sylhet Today 24 PRINT

টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ও ভারত। তবে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে তা এখনও নিশ্চিত নয়। এমন এক ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে ভারত। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। আর জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা। মেলবোর্নে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

রোববার (৬ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে অঘটন ঘটিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ থেকে তাদেরকে বিদায় করে দেয় নেদারল্যান্ডস। প্রোটিয়াদের হারে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে না নেমেই সেমিফাইনালের টিকিট পেয়ে যায় রোহিত শর্মারা। ফলে এই ম্যাচটি ভারতের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

প্রোটিয়াদের বিদায়ে দিনের দ্বিতীয় ম্যাচটি এক প্রকার ফাইনাল হয়ে যায় পাকিস্তান ও বাংলাদেশের জন্য। তবে সে ম্যাচে অঘটনের শিকার হয়নি বাবর আজমের দল। বাংলাদেশকে হারিয়ে সেমির টিকিট কাটে তারা।

এর আগে গ্রুপ ১ থেকে স্বাগতিক অস্ট্রেলিয়া সেমিফাইনালের টিকিট কাটতে পারেনি। তাদের বিদায় করে গ্রুপ ১ থেকে সেমির টিকিট কেটেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার প্রতিবেশী দল নিউজিল্যান্ড।
 
ভারত একাদশ
কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, আরশদীপ সিং

জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলি মাধভেরে, ক্রেগ এরভিন (অধিনায়ক), রেজিস চাকাবভা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টনি মুনিওঙ্গা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, রিচার্ড নাগারভা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.