স্পোর্টস ডেস্ক | ১৫ নভেম্বর, ২০২২
আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হওয়ার কথা রয়েছে। বিপিএলে সিলেট স্ট্রাইকার্স জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রাজিন সালেহকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল ফেসুবকে দেওয়া এক পোস্টে জানানো হয়- বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিকের সারথিদের অন্যতম একজন হলেন রাজিন সালেহ। সেই সময়কার যতজন স্টাইলিশ ব্যাটার ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক এই ক্রিকেটার।
ব্যাট কিংবা বল হাতে খুব বেশি উইকেট বা রান তার নেই। তবে সময়ের হিসাবে দলের জন্য বেশ কার্যকরি ছিলেন সিলেটের এই ক্রিকেটার। যেটাকে পাল্লায় মাপা যাবে না।
বিপিএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো যখন বিদেশি কোচদের দিকে ঝুঁকে পড়েছে, সিলেট তখন হাত বাড়িয়েছে রাজিন সালেহর দিকে। তাতে হাত মেলালেন এই ক্রিকেটারও।
সিলেটের সঙ্গে শুরু হলো রাজিন সালেহর যাত্রা। বিপিএলে নতুন দলটির কোচিং স্টাফের নেতৃত্বে থাকবেন তিনি।