Sylhet Today 24 PRINT

গ্যারেথ বেলের গোলে হার এড়াল ওয়েলস

স্পোর্টস ডেস্ক |  ২২ নভেম্বর, ২০২২

৬৪ বছর পর বিশ্বকাপে ফেরা ওয়েলস পড়েছিল হারের শঙ্কায়, সেখান থেকে উদ্ধার করলেন গ্যারেথ বেল। তার গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ওয়েলস।

সোমবার (২১ নভেম্বর) আহমদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়।

যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেন টিমোথি উইয়াহ। তিনি প্রথম ও একমাত্র আফ্রিকান ফুটবলার হিসেবে ব্যালন ডি অর শিরোপা জেতা জর্জ উইয়াহর ছেলে। জর্জ কখনই খেলতে পারেননি বিশ্বকাপে। তার ছেলে টিমোথি বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই করেছেন গোল।

টিমোথির ওই গোলে পিছিয়ে পড়া ওয়েলসের সমতায় ফিরতে অপেক্ষা করতে হয় ৮২ মিনিট পর্যন্ত। ওইসময় পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান গ্যারেথ বেল।

ফুটবল ইতিহাসের প্রথম ‘১০০ মিলিয়ন’ ট্রান্সফার ফি’র ফুটবলার গ্যারেথ বেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.