Sylhet Today 24 PRINT

যেখানে অনন্য রোনালদোই প্রথম

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২২

গত কয়েক মাস সময় খারাপ যাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের সঙ্গে দ্বন্দ্বে ক্লাবে ব্রাত্য হয়ে পড়েছিলেন। সম্পর্ক এতটাই তিক্ত হয় যে বিশ্বকাপ শুরুর পর রোনালডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় ইউনাইটেড।

তবে পর্তুগালভক্তরা ভরসা হারাননি প্রিয় তারকার ওপর থেকে। তারা জানতেন ৫টি ইউরো ও ৪টি বিশ্বকাপের অভিজ্ঞতাসম্পন্ন রোনালদো নিজের পঞ্চম ও সম্ভবত শেষ বিশ্বকাপেও জ্বলে উঠবেন।

ঘানার বিপক্ষে জ্বলে ঠিক উঠতে পারেননি রোনালদো। তবে গোল পেয়েছেন। তার পেনাল্টি গোলে ঘানার বিপক্ষে লিড নেয় পর্তুগাল।

এতে করে ৫টি বিশ্বকাপ আসরে গোল করা প্রথম পুরুষ খেলোয়াড়ে পরিণত হতেন রোনালদো। এর আগে ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে গোল করেছেন তিনি।

ইরানের বিপক্ষে ২০০৬ বিশ্বকাপে প্রথম গোলের দেখা পান সিআর সেভেন। ঘানার ম্যাচেরটিসহ বিশ্বকাপে তার মোট গোল ৮টি।

২০০৬, ১০ ও ১৪ বিশ্বকাপে তিনি একটি করে গোল করেন। ২০১৮ বিশ্বকাপে তার পা থেকে আসে ৪টি গোল। আর এবারে শুরুর ম্যাচে করেছেন ১ গোল।

রোনালদো প্রথম পুরুষ খেলোয়াড় হলেও এর আগে ব্রাজিলের কিংবদন্তি নারী ফুটবলার মার্তা ৫টি বিশ্বকাপে গোল করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.