Sylhet Today 24 PRINT

যে কেউ হতে পারে বর্ষসেরা : রোনালদিনিও

স্পোর্টস ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৫

পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে আছে কার হাতে উঠছে ব্যালন ডি'অর ট্রফি। মেসি, রোনালদো নাকি নেইমার - এ প্রশ্নের জবাব খুঁজতে ইপছিয়ে নেই সাবেক নামি দামী ফুটবলাররাও।

এবারের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জয়ের লড়াইয়ে কাউকে এককভাবে এগিয়ে রাখছেন না ব্রাজিলের সাবেক প্লেমেকার রোনালদিনিয়ো।

বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে এবারের বর্ষসেরা হওয়ার দৌড়ে আছেন নেইমার।

অনেকেরই ধারণা, এবারের বর্ষসেরার পুরস্কার উঠবে গত মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখা মেসির হাতে। তবে রোনালদিনিয়ো মনে করেন, তিনজনের যে কেউ জিততে পারে পুরস্কারটি।

“বছরটিতে তারা যা করেছে, এর পর তিনজনই পুরস্কার জয়ের যোগ্য। মেসি, ক্রিস্তিয়ানো ও নেইমারদের সবাই ক্লাবের হয়ে উজ্জ্বল ছিল এবং (পুরস্কারটি) জিততে পারে।”

ব্রাজিল অধিনায়ক নেইমারকে সরিয়ে লড়াইটা যদি শুধুই মেসি-রোনালদোর হয়, তাহলে কার কথা বলবেন রোনালদিনিয়ো?

এই প্রশ্নে বার্সেলোনার সাবেক তারকা বলেন, “তাদের দারুণ একটা দ্বৈরথ আছে, যেটা স্পেনের ফুটবলকে সমৃদ্ধ করে। শীর্ষে তারা সব সময়ই একে অপরকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যেটা লিগের আবেদনের মূল একটা অংশ। মনে রাখবেন, মেসি অত্যন্ত উঁচু পর্যায়ে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.