Sylhet Today 24 PRINT

মাঠ থেকে হাসপাতালে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডে চলাকালীন হাতে চোট পেয়ে হাসপাতালে গেলেন রোহিত শর্মা। বাঁহাতে করানো হবে এক্স-রে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাতে ব্যথা পান ভারতীয় কাপ্তান।

মোহাম্মদ সিরাজের করা ওভারের চতুর্থ বলে আউটসাইড এজ হয়ে স্লিপে ক্যাচ দেন এনামুল হক বিজয়। তবে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রোহিত বল ঠিকঠাক তালুবন্দী করতে পারেননি।

ক্যাচ মিসের সাথে নিজের বাঁহাতের আঙুলেও চোট পান ভারত অধিনায়ক। হাত থেকে বেরোচ্ছিল রক্তও। সাথে সাথেই মাঠ ছাড়েন তিনি, তার বদলি হিসেবে নামেন রজত পাতিদার।

এরপর জানা যায় মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে রোহিতকে। মূলত স্ক্যান করানোর জন্যই নেওয়া হয়। রিপোর্ট পেতে অন্তত ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.