Sylhet Today 24 PRINT

মেসি বিশ্বকাপ জিতলে খুশি হবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২২

ফুটবল বিশ্ব মনেপ্রাণে চেয়েছিল কাতার বিশ্বকাপে সেমিফাইনালে দেখা হবে আর্জেন্টিনা-ব্রাজিলের। কোয়াটার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনা সেমিতে উঠে এলেও ব্রাজিল আর পারেনি। তারা হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে। তাই আর্জেন্টিনা ব্রাজিলের সেমিফাইনালে আর হয়নি। ব্রাজিলের বিদায় কিছুটা হলেও বিশ্বকাপ ফুটবল তার রং হারিয়েছে। সেই হারানো রঙ হয়ত অনেকটাই ফিরে আসবে যদি মেসির হাতে ট্রফি উঠে।

ফুটবলের এই খুদে জাদুকর খেলছেন নিজের শেষ বিশ্বকাপ। আগে চারটি বিশ্বকাপ খেলে জিততে পারেনি শিরোপা একবারও। এবার শেষ বিশ্বকাপে তার হাতে শিরোপা দেখতে চান অনেকেই। তাদেরই একজন ব্রাজিলের রোনালদো। তিনি চান মেসির হাতে শিরোপা দেখতে। রোনালদোর এই চাওয়া অনেকটা ব্যতিক্রমই। কারণ আর্জেন্টিনা-ব্রাজিল প্রতিবেশী দুই দেশ ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী। একে অপরের ভালোটা কখনো চান না কিন্তু মেসির জন্য সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছেন।

২০০২ সালের ব্রাজিলের শিরোপা দলের অন্যতম তারকা রোনালদো বলেন, ‘আমি খুশি হবো মেসির হাতে শিরোপা উঠলে। যদিও আর্জেন্টিনা এখনো চ্যাম্পিয়ন হওয়ার মতো ফুটবল খেলতে পারেনি। কিন্তু তাদের সে সামর্থ্য আছে। একজন ব্রাজিলিয়ান হিসাবে আমি খুশি হবো না, কিন্তু ব্যক্তিগতভাবে সে জিততে পারলে আমি খুশিই হবো।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.