Sylhet Today 24 PRINT

ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২২

হুলিয়ান আলভারেজের জোড়া গোল ও লিওনেল মেসির পেনাল্টি থেকে করা গোলে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। 

মঙ্গলবার রাতে লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে হারায় ৩-০ গোলে। 

এবারের বিশ্বকাপে এনিয়ে লিওনেল মেসি করলেন ৫ গোল, যার ৩টি এসেছে পেনাল্টি থেকে। এই গোলের মাধ্যমে মেসির আন্তর্জাতিক গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৯৬-তে।  ১১৮ গোল নিয়ে শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচের গোলের মাধ্যমে মেসি পাশে বসলেন গাব্রিয়েল বাতিস্তুতার, বিশ্বকাপে দুজনের গোলসংখ্যা ১০। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.