Sylhet Today 24 PRINT

টার্গেট ৫১৩, তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৪২/০

স্পোর্টস ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২২

বাংলাদশকে ফলো অনে না পাঠিয়ে আবার ব্যাট করে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। সব মিলিয়ে লিড তাদের ৫১২ রানের।

জিততে হলে বাংলাদেশে সামনে ৫১৩ রানের পাহাড়সম লক্ষ্য।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০০ রান করে ভারত। জবাব দিতে নেমে ১৫০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত।

তৃতীয় দিন শেষে ১১ ওভারে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৪২ রান। নাজমুল হোসেন শান্ত ২৫ রানে এবং জাকির হাসান ১৭ রানে ক্রিজে আছেন।

বাংলাদেশের দরকার আরও ৪৭১ রান; ভারতের দরকার ১০ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪০৪
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০

ভারত ২য় ইনিংস: ৬১.৪ ওভারে ২৫৮/২ ইনিংস ঘোষণা (রাহুল ২৩, গিল ১১০, পুজারা ১০২*, কোহলি ১৯*; খালেদ ১৩-০-৫১-১, তাইজুল ২৩.৪-৩-৭১-০, মিরাজ ১৪-১-৮২-০, ইয়াসির ৬-০-২৮-০, লিটন ২-০-১৩-০, শান্ত ৩-০-১২-০)
বাংলাদেশ ২য় ইনিংস: ৪২/০

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.