Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে হারের পর ফ্রান্সে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস

স্পোর্টস ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ করেছেন সমর্থকরা। তাদের সামলাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে দেশটির পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, ফুটবল বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এমন পরাজয় মানতে পারছেন না ফ্রান্সের সমর্থকরা।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে তাই প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ করে তারা। উত্তেজিত ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।

ফ্রান্স সরকার ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনো শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি। ফলে সবাই এক জায়গায় জড়ো হয়ে বড়পর্দায় খেলা দেখা হয়নি। রোববার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.