Sylhet Today 24 PRINT

মেসির জার্সি পরে অনুশীলনে সাকিব

স্পোর্টস ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আর্জেন্টিনার ভক্ত। লিওনেল মেসি তার প্রিয় খেলোয়াড়। বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দে মাতোয়ারা তিনি। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তো মেসির জার্সি পরেই অনুশীলনে নেমে পড়লেন এই অলরাউন্ডার।

গত রোববার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে জিতে নেয় বিশ্ব আসরে নিজেদের তৃতীয় শিরোপা। মেসিদের বিশ্বকাপ জয়ের পর সাকিবকে ঢাকার রাস্তাতেও উদ্‌যাপন করতে দেখা যায়।

ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। এর আগে মঙ্গলবার ছিল ঐচ্ছিক অনুশীলন। তবে সাকিব ছাড়াও মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, লিটন দাসরা মাঠে আসেন। অনুশীলনের আগে ফুটবল খেলায় মেতে উঠেন তারা। সেখানেই সাকিবের গায়ে ছিল আর্জেন্টিনার দশ নম্বর জার্সি। যার পেছনে লেখা ‘মেসি’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.