Sylhet Today 24 PRINT

ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকছেন অ্যালান ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২৩

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মেয়াদ আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ছে।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে এই টুর্নামেন্ট। ডোনাল্ডের সঙ্গে চুক্তি নবায়নের খবর জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

গত বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ডোনাল্ড। তখন তার সঙ্গে চুক্তি ছিল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ পর্যন্ত। পরে সেটি বাড়িয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত করা হয়।

পহেলা মার্চ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যেই কোচিং স্টাফদের ফেরার আশা করছে বিসিবি। ২৩ ফেব্রুয়ারি থেকে হাথুরুসিংহের অধীনে শুরু হতে পারে ক্যাম্প। ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসতে পারেন নতুন করে নিয়োগ পাওয়া হাথুরুসিংহে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.