Sylhet Today 24 PRINT

সিলেটে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু

স্পোর্টস ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২-তে শুরু হয়েছে পেনহিল লজিস্টিকস প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে লিগের উদ্বোধন করেন বিসিবির কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

এসময় বক্তারা বলেন, গত দশ বছর ধরে সিলেটে নিয়মিত লিগ আয়োজন করা হচ্ছে। তবে করোনার কারণে মাঝখানে বিরতি দিতে হয়েছে।

লিগে দশটি দল অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের ফলে সিলেটের প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে বলে আশা আয়োজকদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.